চাঁদনী, তমলুক: ২০১৬ সালে বাংলায় তৃণমূলকে ঠেকাতে কংগ্রেসের সাথে জোট করেছিল বামফ্রন্ট। তাতে বাফন্টের কোন লাভ হয়নি। বরং কংগ্রেসের লাভ হয়েছে।তাই আগামী নির্বাচনে কংগ্রেসের সাথে জোট নয় আজ তমলুকে এক সাংবাদিক বৈঠকে একথা জানান সিপিআই এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য স্বপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি বলেন, আমরা সিপিএমের নীতির সাথে একমত হয়ে নির্বাচনি লড়াইয়ে সামিল হই। তাই আমরা ২০১৬ তে কংগ্রেসের সাথে জোট করে লড়াই করেছিলাম। আমরা ও সিপিআই (এম) বুঝে গিয়েছিল জোট করে আমাদের কোন লাভ হয়নি। আমাদের ব্যবহার করে কংগ্রেস লাভ করেছে। তিনি আরো বলেন, কেন্দ্র ও রাজ্যের সরকার ধর্মনিরপেক্ষতা নিয়ে লড়াই করে চলেছে। আমরা সেই লড়াইয়ের প্রতিবাদে সাধারন মানুষ ও কৃষিজীবী মানুষদের নিয়ে নিজেদের অধিকারের লড়াইয়ে সামিল হতে চাই। আমরা নির্বাচন নিয়ে ভাবছি না। ধর্ম নিয়ে যে ভেদাভেদ চলছে তার প্রতিবাদ জানাই। ধর্ম নিয়ে ভেদাভেদ বন্ধ করার জন্য সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছি। যারা প্রকৃত আন্দোলনে সামিল হতে চায় তাদের সাথে নিয়ে আগামীদিন এগিয়ে যেতে চাই।
সিপিআইএম এর ২৬ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তমলুকের নিমতৌড়িতে। সেই সম্মেলনে উপস্থিত হয়ে একথা সাংবাদিকদের জানান স্বপনবাবু। স্বপনবাবু ছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলে স্থানিয় বিধায়ক অশোক দিন্ডা, রাজ্য কমিটির সদস্য চিত্তদাস ঠাকুর সহ অন্যান্যরা।।

No comments:
Post a Comment