ব্রেকিং: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাঙ্গচুর! আহত দুই - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 December 2017

ব্রেকিং: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাঙ্গচুর! আহত দুই

নিজস্ব প্রতিনিধি,শাসন: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শাসন থানার দাঁদপুর অঞ্চলের মানিকপুর এলাকা। ঘটনায় আহত দুই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় এবং এলোপাথাড়ি মারধোর  করে তাদের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ । শুক্রবার গভীর রাতের ঘটনা। আহত দুইজনের নাম নুর হোসেন আলি (৩৫) ও মোসারেফ আলি (৫৫)।  আহতরা বর্তমানে বারাসত জেলা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায় , ঐ এলাকার নতুন তৃণমূল গোষ্ঠী আরসেদ আলি মল্লিক ও পুরোনো তৃণমূল গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। নুর হোসেন আলির অভিযোগ , আরসেদ আলি দীর্ঘ দিন ধরে পুরানো তৃণমূল ছেড়ে তাদের নুতন তৃণমূল গোষ্ঠীতে যোগদান করতে বলে। আর সেই দাবি না মানাই শুক্রবার রাত ১২ টা নাগাদ আরসেদ আলি দলবল নিয়ে নুর হোসেন ও মোশারেফের বাড়িতে হামলা চালাই বলে অভিযোগ , পাশাপাশি অভিযুক্তরা তাদের বাড়ি এবং দুটি মোটর বাইক ভাঙচুর করে। নুর হোসেন আলি ও মোশারেফ আলিকে এলোপাথাড়ি মারধোর  করে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। রাতেই স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তদের বিরুদ্ধে শাসন থানায় অভিযোগ করতে গেলে শাসন থানার পক্ষ থেকে অভিযোগ না নেওয়ার অভিযোগ ওঠে। পরে অাহতদের বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad