খড়গপুর আই.আই.টি-র ম্যাটেরিয়াল সায়েন্স বিভাগের অধ্যাপক ডঃ ভানুভূষণ খাটুয়া জানান 'চাপ শক্তিকে কাজে লাগিয়ে পেঁয়াজের শুকনো খোসা থেকেই পরিবেশ বান্ধব ন্যানোজেনারেটর ডিভাইস তৈরী করা সম্ভব'। এই ডিভাইসে আঙ্গুলে সামান্য চাপ দিলেই কুড়ি ভোল্ট পর্যন্ত্য তৈরী হবে বিদ্যুৎ। যার সাহায্যে এক সঙ্গে কুড়িটি তিরিশ ভোল্টের এল.ই.ডি বাতি জ্বালানো সম্ভব বলে তিনি দাবী করেছেন। এরকম পেঁয়াজের খোসা দিয়ে তৈরী ছ'টি ডিভাইসে একশো কুড়ি ভোল্ট পর্যন্ত্য বিদ্যুৎ তৈরী করা সম্ভব বলে দাবী করে ডঃ খাটুয়া বলেন, এর সাহায্যে এক সঙ্গে সত্তরটি এলইডি লাইটের পাশাপাশি ব্যাটারী ছাড়াই মোবাইল, ল্যাপটপ, হাত ঘড়ি চার্জ করা সম্ভব। এমনকি এই পদ্ধতিকে কাজে লাগিয়ে মোটরবাইক স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে চালু করা যাবে বলে দাবী করা হয়েছে।
তবে এখনই এই যুগান্তকারী আবিস্কার আপনার হাতে এসে পৌঁছাচ্ছেনা। তার জন্য কিছুদিন তো অপেক্ষা করতেই হবে। বানিজ্যিকভাবে খুব শীঘ্রই এই নয়া আবিস্কার বাজারজাত করা হবে বলে আবিস্কারকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

No comments:
Post a Comment