নিয়মনীতির তোয়াক্কা না করেই গঙ্গাবক্ষে পর্যটকদের নৌকাবিহার! উঠছে প্রশ্ন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 29 December 2017

নিয়মনীতির তোয়াক্কা না করেই গঙ্গাবক্ষে পর্যটকদের নৌকাবিহার! উঠছে প্রশ্ন?


কলকাতা ডেক্স, ২৯ ডিসেম্বর : চলতি বছরের ২৬মে ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় নৌকা পাড়াপাড়ের সময় জেটি ভেঙ্গে শতাধিক মানুষ ভেসে গিয়েছিলেন। ওই দূর্ঘটনায় বেশ কয়েকজন মারা গিয়েছিলেন।

সেই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠেছিল। ওই দূর্ঘটনার পর থেকেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় নৌকা পাড়াপাড়ের সময় যাত্রীদের লাইফ জ্যাকেট পড়ানো বাধ্যতা মূলক। কিন্তু, সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে গঙ্গায় দেদার চলছে নৌকা বিহার। চুঁচুড়া থানার ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়ি পর্যন্ত প্রায় ১কিলো মিটার এই গঙ্গা পথ পর্যটকদের জন্যে হয়ে উঠেছে বিপদজনক। পর্যটকরা ব্যান্ডেল চার্চে বেড়াতে এসে নদী পথেই ইমামবাড়ি যাচ্ছেন। তবে কোন নৌকায় লাইফ জ্যাকেটের ব্যাবস্থা নেই। কোনও কারনে যদি কোনও ভাবে নদী পথে কোনও রকম দূর্ঘটনা ঘটে যায়। তবে তার দায়ভার প্রশাসন কোনও ভাবে এড়াতে পাড়েন?

এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ওই এলাকার সাধারন মানুষের মধ্যে। ওই এলাকার মানুষের অভিযোগ পুলিশ প্রাশাসন সব জেনেও কোনও এক অঞ্জাত কারনে চুপ রয়েছে। কি সেই অঞ্জাত কারন? সরাসরি না বললেও এক গাল হাসিই দিয়েই কিছুটা বুঝিয়ে দিয়েছেন। যদিও নৌকার মালিক তথা মাঝিরা জানিয়েছেন, এই মুরশুমেই তাদের সারা বছরের ইনিকাম হয়। ফলে তারা পর্যটকদের আবদার ফেলতে পাড়েননা। পেটের দায়েই তারা এভাবেই পাড়াপাড় করেন। যদিও পুলিশ জানিয়েছেন, এই বিষয়ে তারা ইতিমধ্যেই নজরদারীর ব্যবস্থা শুরু করেছেন। শনিবার ও রবিবার সহ ছুটির দিন গুলি তারা গঙাপাড় এলাকায় নজরদারী চালাবেন। যাতে নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা না হয়। নৌকায় অতিরিক্ত যাত্রী তুললেই ব্যাহস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad