শুভেন্দু অধিকারী কল্যাণী বই উৎসবের শুভ সূচনা করে কি বললেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 29 December 2017

শুভেন্দু অধিকারী কল্যাণী বই উৎসবের শুভ সূচনা করে কি বললেন?


ফারুক আহমেদ, কল্যানী : শুক্রবার কল্যাণী বই উৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ও বাংলার আইকন শ্রী শুভেন্দু অধিকারী। প্রধান অতিথি হিসেবে ছিলেন, সাহিত্যিক শ্রীমতি বাণী বসু ও শ্রী শুভেন্দু অধিকারী সহ নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, বিধায়ক ও পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান শ্রী গৌরীশংকর দত্ত অপূর্ব ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বই উৎসব ও বইমেলার আয়োজনের পাশাপাশি বই পড়ার গুরুত্বের কথা সুচারু ভাষায় মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরলেন রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ অতিথি শ্রী তাপস মণ্ডল, সাংসদ, রাণাঘাট লোকসভা,  কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী শংকরকুমার ঘোষ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী ধরণীধর পাত্র।

অতিথির আসনে ছিলেন শ্রী কল্লোল গনাই, ডিআইজি, নদীয়া- মুর্শিদাবাদ রেঞ্জ, শ্রী শীষরাম ঝাঝরিয়া, এসপি, নদীয়া জেলা, কল্যাণীর বিধায়ক শ্রী রমেন্দ্রনাথ বিশ্বাস, কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী অরূপ মুখ্যার্জী, শ্রীমতি রত্না ঘোষ কর, বিধায়ক, চাকদহ বিধানসভা, শ্রীমতি নীলিমা নাগ মল্লিক, বিধায়ক, হরিণঘাটা বিধানসভা, শ্রী স্বপন কুমার কুন্ডু, মহকুমা শাসক, কল্যাণী মহকুমা, কল্যাণীর পৌরপ্রধান শ্রী সুশীল কুমার তালুকদার, সভাপতি কল্যাণী বই উৎসব কমিটি, শ্রী নীলিমেশ রায় চৌধুরী ও শ্রী রাণা চক্রবর্তী যুগ্ম সম্পাদক কল্যাণী বই উৎসব কমিটি প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad