নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বনগাঁ পৌরসভার প্রধানের সই জাল করে ওয়ারিশন সার্টিফিকেট (উত্তরাধিকার ) বানিয়ে
পৌরসভায় জমা করতে এসে হাতেনাতে ধরা পরল ১২ নম্বর ওয়ার্ডের সুদীপ্ত বোস নামে ২৭ বছরের এক যুবক ৷ তাকে জেরা করাতেই বলে সে একটি মার্ভেলের দোকানে কাজ করে, কাজের চাপে আসতে পারছিল না , পৌরসভা থেকে একটি বাড়ি তৈরির কারনে সার্টিফিকেট টি দরকার তাই অলোক বিশ্বস নামে এক ব্যক্তি আটশো টাকার বিনিময়ে ওয়ারিশন সার্টিফিকেট তুলে দেয়৷ এরপর পৌর কর্মিরা পেশায় দলিল লেখক অলোক বিশ্বাস (৫৮)কে ডেকে আনে , অলোক বিশ্বাস বলে সে রাজু বিশ্বাস নামে মনি গ্রামের যুবক কে ৫০০ টাকা দেয় এই সার্টিফিকেট আনার জন্য আর নিজে ৩০০ টাকা রাখে ৷ ৫০০ টাকার বিনিময়ে রাজু তাকে এই পত্র টি দেয় ৷ এরপর রাজু বিশ্বাসের সন্ধান করে পৌরসভার পক্ষ থেকে ৷ এবং পৌরসভার পক্ষ থেকে পুলিশ কে সব ঘটনা জানান হয় । ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর দুটো নাগাদ বনগাঁ পৌরসভায়। সুদীপ্ত বোস ঐ কাগজ জমা দিতে এলে দেখে এক পৌর কর্মীর সন্দেহ হয় পরীক্ষা করে দেখা যায় মেমো নাম্বারের কোনও মিলনেই , তখন চাপ দিতেই আসল সত্য বেরিয়ে পড়ে ৷ সন্ধ্যা নাগাদ পৌরসভা অভিযুক্ত অলোক বিশ্বাস ও রাজু বিশ্বাসকে বনগাঁ থানায় তুলে দেয় ৷চেয়ারম্যান শঙ্কর আঢ্য বলেন ," আজ একটি যুবক ওয়ারেশন সার্টিফিকেট পৌরসভায় জমা করতে আসলে কর্মীরা সন্দেহ প্রকাশ করে ৷ ওই সার্টিফিকেট কোথা থেকে পায় সেই খোজ করতেই দুজনের সন্ধান পাওয়া যায় , তাদের কে বনগাঁ থানার হাতে তুলে দেওয়া হয়েছে" ৷ প্রসঙ্গত অভিযুক্ত অলোক বিশ্বাস বিগত পৌর নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন I

No comments:
Post a Comment