ব্রেকিং: দুইদিন আগে শোক পালন, সত্যিতে পরিণত হল ছাত্রের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 December 2017

ব্রেকিং: দুইদিন আগে শোক পালন, সত্যিতে পরিণত হল ছাত্রের




অবশেষে  শেষ হল মৃত্যুর সঙ্গে লড়াই ।  মারা গেলেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার শীতলপুরের কল্যানচক গৌরমোহন ইনস্টিটিউশন স্কুলের সেই ছাত্র মনোজ মাইতি (১৮) । যার দুর্ঘটনায় কলকাতার নার্সিংহোমে ভর্তি থাকাকালীন সে মারা গিয়েছে ভেবে শোকদিবস পালন ও দুইদিনের ছুটি পালন করে বিতর্কে জড়িয়েছিল স্কুল।


প্রসঙ্গত স্কুলের ছাত্র যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখন সেই স্কুলেই পালন হল তার আত্মার শান্তির জন্য নিরবতা পালন ও মঞ্জুর করা হল দুই দিনের ছুটি।
   পূর্ব মেদিনীপুর নন্দকুমার থানার শীতল পুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের কল্যানচক গৌরমোহন ইনষ্টিটিউশন স্কুলেরএক বৃত্তিমূলক বিভাগে পড়ে মনোজ মাইতি (১৮) নামে এক ছাত্র, গত ২৫ শে ডিসেম্বর পথ দুর্ঘটনাতে আহত হয়,ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি নাসিংহোমে। ছাত্রটি যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখন সেই স্কুলেই ২৬ শে ডিসেম্বর পালন করা  হল তার আত্মার শান্তির জন্য এক মিনিট নিরবতা পালন   ও মঞ্জুর করা হল ২৬ শে ও২৭ শে ডিসেম্বর স্কুল ছুটির।এ ব্যাপারে ঐ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত হোতা কিছুই বলতে চাইনি,এড়িয়ে গেলেন সংবাদ মাধ্যমকে।এ ব্যাপারে শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েত প্রধান সেক হাসমত আলি জানিয়েছেন বিষয় টি তিনি শুনেছেন,  খোঁজ নিয়ে দেখছেন।

No comments:

Post a Comment

Post Top Ad