দেখুন ৩৯ বছরের পুরোনো ফুলের মেলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 December 2017

দেখুন ৩৯ বছরের পুরোনো ফুলের মেলা



চাঁদনী, তমলুক: শীত মানেই রং বেরং এর ফুলের শোভা।আর সেই কারনেই বাড়িতে বাড়িতে  বিভিন্ন প্রজাতির ফুল ফোটাতে ব্যস্ত হয়ে উঠেন ফুল প্রেয়সী মানুষ। তাদের তৈরি বাহারি ফুল নিয়ে তমলুক ফ্লাওয়ার লাভার্স এসোসিয়েশনের উদ্যোগে তমলুক টাউন স্কুলে শুরু হল ৩৯ বছরের প্রাচীন ফুলের মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলাশাসক রশ্মি কমলের হাত দিয়ে মেলার শুভ সূচনা হয়। মেলা চলবে আগামী ৭ দিন ধরে। মেলায় ৭০/৮০ প্রজাতির ফুলের পাশাপাশি চিত্র ও হস্ত্র শিল্পের বিপুল সম্ভার তুলে ধরা হয়েছে এই মেলায়।মেলায় প্রথমদিন থেকেই কচিকাঁচাদের সাথে নিয়ে যেমন অভিভাবকরা ভিড় জমিয়েছেন, তেমনি ভিড় জমিয়েছেন প্রেমিক প্রেমিকারাও। চোখের সামনে রংবাহারি ফুলের সম্ভার থাকলে কার না মন চায় প্রিয়জনের সাথে একটা সেলফি তুলতে। তাই মেলার উদ্বোধনের পর থেকে সেলফি তোলায় ব্যস্ত হয়ে ওঠেন ৮ থেকে ৮০ সব বয়সের মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad