জোর যার মুলুক তার,দেখুন সেই ঘরছাড়া প্রৌঢ়ের কাহিনী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 December 2017

জোর যার মুলুক তার,দেখুন সেই ঘরছাড়া প্রৌঢ়ের কাহিনী




চাঁদনী, পূর্ব মেদিনীপুর:  পরিবার নিয়ে ঘরছাড়া প্রৌঢ়।ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পটাশপুর ২ ব্লকের বামনবাড় গ্রামে অনাদী মাইতির বাড়িতে।অনাদি বাবুর বয়স ৫৫। পরিবারে রয়েছে এক ছেলে ,এক মেয়ে ও স্ত্রী ।জানা গিয়েছে গত ৫ জুন পুকুরের দখলকে কেন্দ্র করে বিবাদ বাধে পাড়ার মাতব্বরদের সঙ্গে।এরপর থেকে এই পরিবারকে গ্রামে একঘরে করে দেওয়ার অভিযোগ। পুকুর গ্রামের মাতব্বরদের নামে লিখে দেওয়া জন্য সময় দেওয়া হয় তিন দিন। তিন দিন পরে অনাদিবাবু সম্মত না হওয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় তাকে।ফলে ভয়ে বাড়ি ছাড়েন, দ্বারস্থ হন প্রশাসনের। স্থানীয় প্রশাসন থেকে এসডিও, এসপি, ডিএম সব দপ্তরে লিখিত অভিযোগ জানান তিনি। পটাশপুর ২ ব্লকের বিডিও শুভজিৎ কুণ্ড বলেন, 'আমরা প্রশাসনিক
স্তরে খোঁজ খবর নিয়ে সমাধানের চেষ্টা করবো। পুলিশকে বলবো বিষয়টি দেখতে।' প্রশাসনের এতটুকু ভূমিকা নিয়ে হতবাক অনাদিবাবু ও তার পরিবার। বিচারের আশায় দিন গুনছেন তারা।

No comments:

Post a Comment

Post Top Ad