ইশরাত জাহান বিজেপিতে যোগ দেওয়ার পর খুশি সুব্রাহ্মনিয়ান স্বামী। বললেন যে, সাহসী মহিলা ইশরাত সকল ভারতীয় মহিলাদের সামনেই একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন জীবনের ঝুঁকি নিয়ে তিন তালাকের সম্মুখ বিরোধ করে।
তিনি বলেন, বিজেপি মুসলিম বিরোধী দল নয়। যেসব মুসলিম স্বীকার করেন যে তাদের পূর্বজ রা হিন্দু ছিলেন, ডিএনএ টেস্ট এও যেটা এখন প্রমাণিত, তাদের বিরুদ্ধে বিজেপি নয়। কিন্তু যারা নিজেদেরকে মোহাম্মদ ঘোরী বা সুলতান মামুদের উত্তরসূরী ভাবেন বা আওরঙ্গজেব এর কীর্তির জন্য গর্ববোধ করেন,আমরা তাদের সমর্থন করিনা। সেইসব মুসলিমরা পাকিস্তানে চলে যেতে পারে।
গুরুত্বপূর্ন কথা বলেছেন স্বামী।ওনার কথা মেনে নিয়ে বিজেপিকে এবার মুসলিম মহিলাদের বেশি সংখ্যায় দলে আনতে উদ্যোগী হতে ও সেই অনুসারে কাজ ও করতে হবে। দায়িত্ব নিতে হবে সবাই কেই।

No comments:
Post a Comment