বুধবার সকালে ডাউন শিয়ালদহ ক্যানিং লোকালে বেতবেড়িয়া স্টেশন কাছে মহিলা বগির মধ্যে একটি শিশুর কান্না শুনে ট্রেন যাত্রীদের সন্দেহ হয় তখন কয়েক জন যাত্রী এগিয়ে গিয়ে দেখেন এক মাঝ বয়স্ক মহিলা কোলে একটি চার মাসের শিশু কান্না কাটি করছে।
তখন ঐ মহিলাকে জিজ্ঞাসা করলে মহিলার কথা অসংগতি দেখা যায়। যখন ট্রেনটি ক্যানিং স্টেশনে দাঁড়ায় তখন ঐ মহিলাকে বাচ্চা সহধরে রেলপুলিশের হাতে তুলেদেন ঐ শিক্ষিকা।
রেল পুলিশ জানায় মহিলা যাদের কথা বলছেন তাদের সংগে কথা বলা হয়েছে তারা এই ব্যাপারে বলতে পারছেন না।
অবশেষে রেল পুলিশ বাচ্চাটিকে সোনার পুরে নিয়ে যাচ্ছে সেখান থেকে বাচ্চাটিকে হোমে পাঠানো হবে।
মহিলাটি জিজ্ঞাসাবাদ করা হবে বাচ্চাটিকে কোথা থেকে নিয়ে এসেছে।তদন্তে রেল পুলিশ।

No comments:
Post a Comment