রহস্য: সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 January 2018

রহস্য: সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু


নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য । ঘটনাটি বনগাঁ থানার ট্যাংড়া এলাকার।  স্থানীয় সুত্রে জানা যায়। মঙ্গলবার রাতে বনগাঁ থানায় ডিউটি করে রাত দুটো পর্যন্ত তারপর বাড়ি ফিরে যায় গোপাল হালদার ২৮।  বুধবার সকালে গোপালের মা ছেলের ঘরে চা দিতে গিয়ে দেখে ছেলে ঘরে পাখার সাথে দড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে।  সাথে সাথে স্থানীয় লোকজন উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে। কি কারনে আত্মহত্যা করলো না পেছনে অন্য কোন কারন আছে তদন্ত করে দেখছে বনগাঁ থানা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। 

No comments:

Post a Comment

Post Top Ad