ফের সোনা উদ্ধার হল দমদম বিমানবন্দরে। সোনা পাচারের দায়ে গ্রেপ্তার হল মহিলা পাচারকারী। ব্যাঙ্কক থেকে শুল্ককর ফাঁকি দিয়ে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসতে গিয়ে সোমবার রাতে বাজেয়াপ্ত হয় দুই কেজি ৫৩৫ গ্রাম সোনা। পাচারকারীর নাম আরতী অনিল আরিয়া।
ব্যাঙ্কক থেকে ইন্ডিগোর ৬ই ৭৬ নম্বর বিমানের যাত্রী ছিলেন আরতী। তিন গ্রীন চ্যানেল পার করার সময় সন্দেহ হোয়ায় তাকে আটক করেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। তার ব্যাগ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি সোনার বিস্কুট। এর পর তার পরনের জামাকাপড় থেকেও উদ্ধার হয় সোনার বিস্কুট। মোট ৯টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট। উদ্ধার হওয়া সোনার ওজন ২কেজি ৫৩৫ গ্রাম।

No comments:
Post a Comment