হাসপাতালের ছাদ থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে ধৃত ৩ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 January 2018

হাসপাতালের ছাদ থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে ধৃত ৩



  মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে নিখোঁজ হওয়ার পর এক রোগীর মৃতদেহ তার পর দিন উদ্ধার হয় হাসপাতালের ছাদ থেকে। মৃত ব্যাক্তি হুগলির চুঁচুড়ার বাসিন্দা সমরেশ হাজরা (৩২)। তাকে অসুস্থতার জন্য ভর্তি করা হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তারপর তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। শালবনি তে WBCS ট্রেনিং এর জন্য হুগলি জেলার চুঁচুড়ার বাসিন্দা সমরেশ এসেছিলেন। ট্রেনিং চলাকালীন অসুস্থ হলে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছিল একটি সুইসাইড নোট। সেই নোটের সুত্র ধরে এবং পরিবারের সাথে কথা বলার পর গতকাল হুগলী জেলা থেকে মৃতের স্ত্রী পৌলমী রায় চৌধুরী, শাশুড়ী মিঠু রায় চৌধুরী এবং শ্বশুর রুপক রায় চৌধুরী কে গ্রেফতার করে কোতয়ালী থানার পুলিশ। ধৃত ৩ জন কেই আজ তোলা হয় মেদিনীপুর জেলা ও দায়ররা আদালতে।

No comments:

Post a Comment

Post Top Ad