ব্রেকিং বাংলা: ৪২ তম আন্তর্জাতিক বইমেলায় মুখ্যমন্ত্রীর বইয়ে কুণাল ঘোষের জীবনী ও মুকুল আর বিজেপি তেল, জল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 January 2018

ব্রেকিং বাংলা: ৪২ তম আন্তর্জাতিক বইমেলায় মুখ্যমন্ত্রীর বইয়ে কুণাল ঘোষের জীবনী ও মুকুল আর বিজেপি তেল, জল


সল্টলেক সেন্টাল পার্ক মাঠে মঙ্গলবার কলকাতা বইমেলা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লেখা বইপ্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর একদা সফরসঙ্গী কুনাল ঘোষ আজ সিজিও কমপ্লেক্স এর সিবি আই দফতরের সামনে নিজের লেখা উপন্যাস কারা ও কাহিনী প্রকাশ করলেন মিডিয়ার সামনে। বুধবার সিবিআই দফতরে হাজিরা দিতে এসেছিলেন তৃনমূলের প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক কুনাল ঘোষ। সিবি আই দফতর থেকে বেরোনোর পর কুনাল ঘোষ একটি বই প্রকাশ করেন। বইটির নাম কারা ও কাহিনী। প্রেসিডেন্সি জেলে থাকাকালীন তার দেখা এক মহিলা  ডেপুটি জেলারের নিজের জীবন এবং তার চাকরি জীবন কারা ও কাহিনী উপন্যাসে তুলে ধরেছেন কুনাল বাবু। এছাড়া তাঁর বন্দিদশা এবং পাশে থাকা জেলবন্দিদের কথা কুনাল বাবু উল্লেখ করেছেন তাঁর উপন্যাসে। উপন্যাসের প্রধান চরিত্র মহিলা ডেপুটি জেলার বলে জানান কুনালবাবু।

তিনি বিজেপি নেতা মুকুল রায় সম্পর্কে জানান, মুকুল আর বিজেপি এখনো তেল ও জল। তাই মুকুল দাকে দেখে কেউ বিজেপিতে যাবে না। বিজেপিতে গেলে দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি এবং রুপা গোঙ্গপাধ্যায়কে দেখে যাবেন। তবে দিলীপদার হাত ধরে রাজ্যে বিজেপি অনেকটাই এগিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad