ব্রেকিং ভাইরাল: মুর্শিদাবাদের দুর্ঘটনার পরও হুঁশ ফেরেনি চালকদের! হাতে বিড়ি,কানে ফোন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 January 2018

ব্রেকিং ভাইরাল: মুর্শিদাবাদের দুর্ঘটনার পরও হুঁশ ফেরেনি চালকদের! হাতে বিড়ি,কানে ফোন



হাতে বিড়ি , কানে মোবাইল। এভাবেই বারাসত থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে বাস চালাচ্ছিলেন স্কুল বাসের চালক । উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে যশোর রোডের ওপরে এই চিত্র প্রমাণ  করল  মুর্শিদাবাদের  দৌলতাবাদের মর্মান্তিক বাস দুর্ঘটনার পরেও হুঁশ ফেরে নি যে অনেক বাস চালকদের  । সৌভাগ্যক্রমে দুর্ঘটনা ঘটার আগেই ঘটনাটি নজরে পড়ে যায় খোদ উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসকের ।এ এস পি নর্থ অভিজিত বন্দোপাধ্যায় ততক্ষনাৎ সক্রিয় হয়ে বাসটি আটক করেন । গ্রেপ্তার  করা হয়  দায়িত্বজ্ঞানহীন বাস চালক সরজিত মজুমদার কে ।
বুধবার সকালে  বারাসাত থেকে দোলতলা  জুলিয়েন ডে স্কুলে তিরিশ জন পড়ুয়া কে নিয়ে যাচ্ছিল ডিলাক্স বাসটি । এ এস পি র উদ্যোগে পড়ুয়া দের পৌঁছে দেওয়া হয়  স্কুলে  । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে ধৃত বাস চালকের বিরুদ্ধে । স্কুল পড়ুয়া দের নিয়ে বাস চালানোর মত গুরুদায়িত্ব নিয়েও চূড়ান্ত  দায়িত্বহীনতার পরিচয় দেওয়া হৃদয়পুরের বাসিন্দা  ৫১ বছর বয়সী  সরজিত মজুমদার দোষ স্বীকার করে নিলেও বাস চালক দের অপদার্থতা ও গাফিলতি দিনের আলোর মত পরিষ্কার ।।

No comments:

Post a Comment

Post Top Ad