শিল্প শহর হলদিয়ায় আয়করের নজরদারির জন্য হলদিয়ার দূর্গাচকে আয়কর দপ্তরের একটি নতুন ভবন বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। উদ্বোধন করেন দফতরের প্রধান কে এল মহেশ্বরী। এরদিন তিনি হলদিয়ায় নতুন আয়কর দফতরের উদ্বোধন করে তিনি জানান, গতবছর বাংলায় ৪১৮৯১কোটি টাকা আয়কর আদায় হয়েছে। আগামী বছর যাতে হলদিয়া থেকে ১০০ কোটি টাকা আয়কর আদায় করা যায় সেদিকে আমাদের নজর থাকবে। এখন দনম্বরি ভাবে ব্যবসা করার সময় শেষ। এখন যা ব্যবসা হবে তার প্রকৃত চালান সহকারে হবে। এখন যারা ব্যবসা করছে তারা জি এস টি নম্বর নিয়েছেন তারা প্যান কার্ড অবশ্যই দিয়েছেন। আর তার ফলে ব্যাঙ্ক পরিষেবা বা নেট পরিষেবার মাধ্যমে টাকা লেনদেন করলেই আয়কর সঠিক জমা করতে হবে।
যারা এই পরিষেবা গ্রহন না করে আয়কর ফাঁকি দেওয়ার সেস্টা করবে তা আমাদের নজরে চলে আসবে। তাদের আমরা নোটিশ পাঠি আইনি ব্যবস্থা গ্রহন করব। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন শিল্প শহর হলদিয়ায় নতুন নতুন বেশকিছু শিল্প গড়ে উঠে হলদিয়ায়। শিল্প গড়ে উঠলে যেমন কর্মসংস্থান ঘটবে, তেমনি আমাদের আয়করও বাড়বে।

No comments:
Post a Comment