আমরা কোনও জনবিরোধী সিদ্ধান্ত নিই না: মুখ্যমন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 January 2018

আমরা কোনও জনবিরোধী সিদ্ধান্ত নিই না: মুখ্যমন্ত্রী



বুধবার  উত্তীর্ণতে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির বৈঠক। এই প্রথম এই নবনির্মিত মুক্তমঞ্চে বৈঠক অনুষ্ঠিত হল।

সাংসদ ও বিধায়কদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নেতানেত্রীরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

এই বৈঠকে আগামী দিনে দলের পথচলার রোডম্যাপ দেন তৃণমূলনেত্রী।


মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে উপস্থিত সব কর্মীবৃন্দকে আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তৃণমূল কংগ্রেস মানুষের পরিবার।বাংলার পাশে থেকে দেশ গঠনের কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তৃণমূলকেই। আমাদের দল মর্যাদার সঙ্গে কাজ করে।দেশ ও সমাজ গঠনের কাজে তৃণমূল কংগ্রেসকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।আমাদের সংকল্প হোক উন্নততর যুব সমাজ ও উন্নততর চরিত্র গঠন করা। এর মাধ্যমে সামাজিক অবক্ষয় সম্পর্কে সচেতন করতে হবে।দীনেশ ত্রিবেদি সেরা সাংসদ নির্বাচিত হয়েছেন, তাঁকে আমার অভিনন্দন।আজ রাজ্য বাজেট পেশ হবে। আগামীকাল কেন্দ্রীয় বাজেট, এটা ওদের নির্বাচন কেন্দ্রিক বাজেট। আমরা চিরকাল উন্নয়নের বাজেট করি, মানুষের বাজেট করি।গত ৫ বছরে দেশের কি অবস্থা করেছে আমরা দেখেছি।আগামী কয়েক মাসের মধ্যেই পঞ্চায়েত ভোট। তার আগে সব বকেয়া কাজ শেষ করে ফেলতে হবে।ইতিমধ্যেই ২৩ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। আরও ৮ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হবে।আমরা ২৫ লক্ষ বাড়ি নির্মাণ করেছি গরীব মানুষদের জন্য। আরও ৫ লক্ষ বাড়ি বিতরণ করা হবে।জন্ম থেকে মৃত্যু – শিশু সাথী থেকে সবুজ সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সমব্যাথী সব প্রকল্প চালু করেছি আমরা। ৩ লক্ষ জমির পাট্টা দেওয়া হয়েছে।পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণি সহ সব শ্রেণির মানুষের জন্য প্রকল্প চালু করেছি আমরা।আমাদের সরকার মানুষের জন্য কাজ করে। আমাদের সরকার কখনো কোন জনবিরোধী সিদ্ধান্ত নেয় না। এটা আমাদের শপথ, সংকল্প, মানুষকে দেওয়া প্রতিশ্রুতি।বিজেপি যখন কোটি কোটি টাকা খরচ করে তখন মিডিয়া কেন মুখ বুজে থাকে, মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখে? কখনো এরা বাংলাকে ভালো বলল না। বারবার কেন ছোট দলগুলিই আপনাদের টার্গেট হয়?মিডিয়ার একাংশ শুধু অপপ্রচার করছে। কখনো ভালো কাজের প্রশংসা করে না। এটা নোংরামি,cheap and dirty gameক্ষমতায় আসার পর আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে।সোশ্যাল মিডিয়ায় আমাদের নজর রাখতে হবে। বিজেপি আর কংগ্রেস ডিজিটাল মিডিয়ায় কোটি কোটি টাকা খরচ করছে। আমাদের এত টাকা নেই।সোশ্যাল মিডিয়ায় মিথ্যে খবর ছড়াচ্ছে বিজেপি। অপপ্রচার করছে। আমাদের ওদের কাউন্তার করতে হবে।আগামী ৬ মার্চ সব ব্লকে এবং ৭ মার্চ সব জেলায় মহিলা মিছিল হবে।আগামী ৮ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে কলকাতা ও শিলিগুড়িতে মিছিল হবে।২রা ফেব্রুয়ারী হাওড়াতে ছাত্র-যুব সম্মেলন হবে। ৫ই ফেব্রুয়ারী শিলিগুড়িতে এই সম্মেলন হবে।একটা দুর্ঘটনা ঘটলে আগে মানুষগুলোকে তো বাঁচাতে হবে। রাজনীতি পরেও করা যাবে।ওদের (বিরোধীরা) টিভিতেই বেশি দেখা যায়। অন-গ্রাউন্ড কি কাজ করে?মহারাষ্ট্রে ১২,০০০ কৃষক আত্মহত্যা করেছে। কৃষকরা খুব কষ্টে দিন কাটাচ্ছেন। বিজেপিকে এর জবাব দিতে হবে।এফআরডিআই, কৃষক আত্মহত্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি, রেলওয়ে প্রজেক্ট তুলে নেওয়া – এই ইস্যুগুলিতে বিজেপিকে জবাবদিহি করতে হবে।৮ই মার্চ অবধি প্রত্যেক শনি ও রবিবার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মিটিং, মিছিল, পোস্টারিং করতে হবে।



No comments:

Post a Comment

Post Top Ad