চাঁদনী, মেদিনীপুর: বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জির আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মেদিনীপুরে একটি প্রতিবাদ মিছিল বার করে বিজেপি। মেদিনীপুরে বিজেপির জেলা পার্টি অফিস থেকে বেরিয়ে মিছিল পৌছায় কোতয়ালী থানায়। সেখানে থানা ঘেরাও করে বেশ কিছুক্ষণ বিহ্মোভ দেখায় তারা। নেতৃত্বে ছিলেন শংকর দাস, অরুপ দাস প্রমুখ। এদিন রাজ্যে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবী জানানো হয়।
Post Top Ad
Tuesday, 30 January 2018
লকেটের জন্য বিজেপি কর্মীরা যা করলেন
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment