মুকুল নাকি ভিক্ষারী? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 January 2018

মুকুল নাকি ভিক্ষারী?

স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ মুকুলের সভা ঘিরে লাভপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়। অভিযোগ মঙ্গলবার সভায় আসার জন্য বিভিন্ন জায়গায় তাদের গাড়ি আটকায় বিজেপি কর্মীদের মারধোর করে বলে অভিযোগ। এর প্রতিবাদে  এলাকায় বিজেপিরা মোটা বাঁশ হকিস্টিক গুলতি নিয়ে মিছিল করে। পুলিশ আটকালে পুলিশের সঙ্গে  বচসা হয় বিজেপি কর্মীদের।
এদিন মুকুল রায় লাভপুর থেকে সভা না করে ফিরে যায় অভিযোগ তার সভা ভণ্ডুল করেছে তৃণমূল বলে অভিযোগ মুকুল রায়। কারন হিসাবে তিনি বলেন এর আগে তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে তার সম্পত্তি নিয়ে কথা বলেছেন আর যেন কিছু না বলে তার জন্য সভা ভণ্ডুল করে দিয়েছে। বিজেপির সভা ভণ্ডুল করার খুশিতে তৃণমূল বাইক মিছিল করে লাভপুরে। তাদের হাতেও ছিল মোটা লাঠি। যদিও মুকুলকে ছোট নেতা ভিক্ষারী বলে কটাক্ষ করেন অনুব্রত মন্ডল।

No comments:

Post a Comment

Post Top Ad