ভয়ংকর: শিশুকে যৌন নির্যাতন প্রৌঢ়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 January 2018

ভয়ংকর: শিশুকে যৌন নির্যাতন প্রৌঢ়ের

নিজস্ব প্রতিনিধি,পেট্রাপোল:  চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পঞ্চাশ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ৷চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে পেট্রাপোল থানার হরিদাসপুর মেঠপাড়া এলাকায় ৷ সোমবার লিখিত অভিযোগ হলে পুলিশ অসিম তরফদার নামে বৃদ্ধকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে ।
 পরিবার সূত্রে জানা যাঋ রবিবার দুপুর ১টা থেকে ওই নাবালিকা শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না , সন্ধায় তাকে পাওয়া যায় ৷ তার কাছে জানতে চাইলে বলে, "অসিম তরফদার তাকে মাঠে নিয়ে যায়" ৷সোমবার সকালে শৌচ কাজ করতে গেলে শিশুটির যন্ত্রনা হতেই, জানাজানি হয়। এরপর শিশুর পরিবার থানায় অভিযোগ দায়ের করে |তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad