পারিবারিক অশান্তির জেরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক স্কুল ছাত্রী। সোমবার বছরের প্রথম দিনেই ঘটনাটি ঘটেছে খানাকুলের কেটেদল গ্রামে। পুলিশ জানিয়েছে,মৃত ওই ছাত্রীর নাম প্রিয়া সাঁতরা (১৬)। তার বাড়ি ওই গ্রামেই। সে স্থানীয় জয়রামপুর পি,সি, বিদ্যাপীঠ স্কুলের একাদশ শ্রেনীর ছাত্রী ছিল। জানা গেছে, সোমবার পারিবারিক সমস্যাকে কেন্দ্রকরে অশান্তি হয়েছিল মৃতের পরিবারে। আর এর জেরেই এদিন বিকালে বাড়ির সিলিং এর সাথে গলায় ওড়নার ফাস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে প্রিয়া বলে দাবী তার বাবা কৃষ্ণপদ সাঁতরার।
এদিকে ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে খানাকুল ও পরে অবস্থার অবনতি হতে আরামবাগ হসপিটালে ভর্তি করা হলেও এদিন ভোররাতে আরামবাগ হসপিটালের পক্ষ থেকে ওই ছাত্রীকে মৃত বলে ঘোষনা করা হয়। এদিকে পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment