“দাসী” ধারাবাহিকের মুখ্য চরিত্র মুংলি অর্থাৎ
শ্যামাপ্তী মুদলির কাছে আবার দোলটা একটু
অন্যরকম। যদিও এখন খেলায় ধারাবাহিকতা বজায় রাখতে না পাড়ার জন্যে সেরম রং খেলা হয়ে
ওঠেনা, তবে আগে সে গোবর,
ডিম ইত্যাদির সাথে রং
মিশিয়ে বন্ধুদের মাখাতে। বুঝতেই পারছেন মুংলির দোল খেলার ছটা। হোলি তার কাছে খুবই
স্পেশাল! তবে শুধু আবির দিয়ে, কারণ তা সহজে
ধুইয়ে ফেলা যায়।আর দুপুরে ভুরিভোজ জন্যে মাটন আর রাইস মাস্ট বলে জানালো সে।
শেষে আসি “অগ্নিজল”এর লিড ক্যারেক্টার সৌরজা অর্থাৎ টুম্পা ঘোষের
কথায়। সে আবার রং খেলার একেবারেই ভক্ত নয় কারণ তার মা-বাবাও তা খুব একটা পছন্দ
করেন না। তাছাড়াও সৌরজা তার স্কিন ও চুলের প্রতি প্রচন্ড সংবেদনশীল। তাই শুধু
অভিভাবকদের পায়েই আবির দিয়ে এবং তার পছন্দের কিছু খাবার যেমন চিংড়ি কারী বা সরষে
ইলিশ দিয়েই উপভোগ করেন দোল উৎসব।
দীর্ঘ এক বছরের
অপেক্ষার পর ঠিক এই সময়েই প্রকৃতি সেজে ওঠে নানান রঙ-বে-রঙের ফুলের সাজে, বসন্তের মিষ্টি হওয়া দোল দিয়ে যায় সকলের মনে।
এরকমই এক মনোরম আবহাওয়ায় বন্ধু-আত্মীয়-পরিজনদের নিয়ে নানান রঙের আবিরে রং মাখামাখি
করার মজাটাই আলাদা। কিন্তু ডেইলি শোয়ের অভিনেত্রীদের কাছেও কি আজকের দিনটা এতটাই
স্পেশাল? আসুন দেখে নি-
প্রথমেই চলে আসি আমাদের ছোটপর্দার খুব প্রিয়
শিশু অভিনেত্রী “পটল কুমার
গানওয়ালা”র লিড ক্যারেকটার
‘পটল’ এর কথায়। তার আসল নাম হিয়া দে। বাকি বাচ্চাদের
মত পটলেরও দোল খেলতে বেশ ভালোই লাগে , তবে রং দিয়ে না, শুধু জল দিয়ে।
বেলুনে জল ভরে ছুড়ে মারা তার কাছে খুবই আনন্দের। প্রতিবছরই তার বাবার সাথে গিয়ে রং
বে রঙের পিচকারী কেনে। পাড়ার বন্ধুদের সাথে অনেক রং-ও খেলে সে। আর আজকের দিনে ভুরি
ভোজের জন্যে চিকেন, রাইস এবং গুড়ের
রসগোল্লা তার ভীষণ পছন্দের।
এবার বলি ছোট পর্দার আগত নতুন ধারাবাহিক “তবু মনে রেখে”র লিড ক্যারেক্টার সুপ্রিয়া, যার আসল নাম পায়েল দে। ধারাবাহিকের অন্যতম
পপুলার অভিনেত্রী পায়েলের আবার আবিরে এলার্জি, তাই তার ইচ্ছে থাকলেও দোল খেলা সম্ভবপর হয়ে
ওঠেনা। স্কুল টাইমে শেষ বারের মত দোল খেলেছিল সে। এখন শুধুমাত্র পরিবারের সাথে
টাইম কাটানো, স্বামী-স্ত্রী
মিলে সুস্বাদু খাবার বানিয়ে ভুরিভোজ আর ঘন্টার পর ঘন্টা শেষ না হওয়া আড্ডার মধ্যেই
কাজে পান দোলের আনন্দ।

No comments:
Post a Comment