রবীন্দ্রনাথের
সময় থেকেই শান্তিনিকেতনে নাচ-গান ও রঙ খেলার মধ্য দিয়ে বসন্তকে স্বাগত জানানো হতো।
সে উৎসব আজও পালন হচ্ছে। বসন্তউৎসবকে কেন্দ্র করে বোলপুরে নানা দেশি মানুষের মিলন
মেলা জমে। সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাঁকজমকভাবে পালিত হয়
বসন্তউৎসব।
তবে তরুণ ইতিহাস
গবেষক রিদওয়ান আক্রাম জানান, ভারতবর্ষে বসন্ত
উৎসবের ইতিহাস বেশ পুরাতন। হিন্দুদের পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলোতেও এই উৎসবের
উল্লেখ পাওয়া যায়।
বৈষ্ণব বিশ্বাস
অনুযায়ী, ফাল্গুনী
পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও
অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি
হয়।
সেই বিশ্বাসেই
হিন্দু বৈষ্ণবরা এ উৎসব পালন করেন বেশ ঘটা করেই। ভারতের অন্যান্য স্থানেও বসন্ত
উৎসব পালিত হয় দোল, হোলি বা দোল
পূর্ণিমা নামে।
প্রাচীন বিশ্বাস,
বাংলার জাগরণ বা ভালোবাসা
যেই রঙেই সাজুক বসন্ত জুড়ে থাকবে বাংলার প্রতিটি মানুষের মনে। পোশাকে, সাজে, শুভেচ্ছা বিনিময়ে দিনভর মুখর থাকবে প্রতিটি অফিস, ক্যাম্পাস ও পথ-ঘাট।

No comments:
Post a Comment