জয়ন্ত সাহা, আসানসোলঃ চিকিৎসার গাফিলতিতে বিক্ষোভ এক বেসরকারী হাসপাতালে।জানা গিয়েছে, কুলটির লছমনপুরের বাসিন্দা শ্যামলী বাউরি নামে এক মহিলার পেটে ব্যাথা নিয়ে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এলে তার গলব্লাডারে স্টোনের অস্ত্রোপচার করা
হয়৷এরপর সুস্থ হয়েগেছে বলে তাকে বাড়ি পাঠালেও তার বমি সহ অসুস্থতা বাড়তে থাকে৷শেষে অসুস্থতা নিয়ে পুনরায় ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হলে মঙ্গলবার রাতে অবস্থার অবনতি দেখে রাতারাতি বর্ধমানে রেফার করা হয়৷
বর্ধমানে নিয়ে গেলে সেখানের চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান৷এর পরই রোগীর পরিবার কুলটির ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগে বিক্ষোভ শুরু করে ও কুলটি থানায় অভিযোগ দায়ের করার কথা জানায়৷



No comments:
Post a Comment