মৃন্ময় নস্কর: পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃতের নাম ফরিদা বিবি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট থানা এলাকায়।
প্রায় পাঁচ বছর আগে আলাপ হয় ফরিদা ও আনারুলের। তারপর প্রেমালাপ করে সুখের সংসার বাধার স্বপ্ন নিয়ে বাড়ির অমতে, পালিয়ে বিয়ে করে ফরিদা আর আনারুল লস্কর।ফরিদা বিবির বাপের বাড়ি সংগ্রামপুর কালিকাপোতা গ্রামে। বিয়ে হয় মগরাহাট থানা চাকদায় মির্জাপুর গ্রামে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকে বাপের বাড়িতে টাকা আনার জন্য ফরিদাকে বার বার চাপ দিতো আনারুল লস্কর।
মৃত ফরিদার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বারবার চাপ দিত টাকা আনার জন্য ।ভালো ব্যাবসা করত আনারুল। তবু টাকার লোভ ছিলো তার। অনেক বার টাকা নিয়ে যায় তারপরেও মারধোর করতো। মৃত ফরিদার ভাইয়ের দাবি বোনের উপর প্রচুর অত্যাচার করে মারধোর করে পরিবারের সবাই মিলে। মেরে ফেলে তাদের কাছে ফোন করে জানায় বোন অসুস্থ হয়েছে বলে। অভিযোগ তারা বাড়ি এসে দেখেন বাড়ির প্রায় সদস্য পালিয়েছে। যারা ছিলো তারা জানায় অসুস্থ হয়ে মারা গিয়েছে তার বোন। কিন্তু অভিযোগ মৃত ফরিদার সন্তানদের দাবি তাদের মাকে মেরে ফেলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।

No comments:
Post a Comment