মৃন্ময় নস্কর, সোনারপুর: ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। সোনারপুর চব্বিশ নম্বর ওয়ার্ডের ঘটনা।অভিযোগ, ২৫ শে ফেব্রুয়ারি রাত সারে বারোটায় স্থানীয় কিশোর সংঘের মাঠের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বারি ফিরছিল দশম শ্রেনির ছাত্রী তার মাসি ও মাসির ছেলে সেই সময় বেশ কয়েক জন যুবক তাদেরকে টোন টিটকিরি ও গালাগালি করে। তখন তারা বেশি রাত হওয়ায় চলে আসে। পরের দিন সকালে সোমবার স্থানীয় ২৪ নং ওয়ার্ডের তৃনমূলের সভাপতি উত্তম সরকারের কাছে পুরো ঘটনার কথা জানাতে গেলে তার দাদাকে মারধোর করে বলে অভিযোগ ।
এরপর সেদিন সন্ধায় মার সাথে টিউশানি পড়তে যাচ্ছিল দশম শ্রেনির ছাত্রি যে কিনা জিবনাস্টিকে ন্যাশানাল গোল্ড মেডেলিস্টতখনি হঠাৎ মিলন সমিতির সামনে মার স্কুটি দার করাই বেশ কিছু যুবক এবং ছাত্রিটিকে পিছন থেকে গলায় ওরনা দিয়ে টেনে নামিয়ে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেস্টা করে ছাত্রিটির মা বাধা দিলে আরো লোকজন আসে তাদেরকে মারধোর করে ও শ্লীলতাহানী করে ছাত্রিটির এমনি অভিযোগ ছাত্রটির পরিবারের। পরে সোনারপুর থানার পুলিশ ঘটনা স্থলে আসলেও কোন ব্যাবস্থা নেয়নি পুলিশ। যদিও স্থানীয় তৃনমূল নেতা উত্তম সরকার পুরো ঘটনার কথা অস্বীকার করেছে ।

No comments:
Post a Comment