ব্রেকিং: গাছের গুড়ি নিয়ে মারধর! আহত ৩ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 February 2018

ব্রেকিং: গাছের গুড়ি নিয়ে মারধর! আহত ৩



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: রাস্তায় গাছের গুড়ি সরানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশী মধ্যে মারামারি। আহত তিনজন।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ক্যানিং থানার অন্তর্গত কোড়াকাটি গ্রামে।

জানা গিয়েছে, ইন্দ্রজিৎ  নস্কর ও অভিজিৎ নস্কর জানায় দীর্ঘদিন ধরে শংকর নস্কর তার বাড়ি সামনে রাস্তার উপর গাছের গুড়ি ফেলে রেখেছিল। এদিন আমরা গাড়ি নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাড়িটি তার পাশ থেকে যেতে পারবে না বলে গাছের গুড়িটা সরিয়ে দিচ্ছিলাম তখন শংকর নস্কর লোক জন নিয়ে লাঠি,বাঁশ ও রড দিয়ে মেরে মাথা,হাত ফাটিয়ে দেয় বলে অভিযোগ।
অন্যদিকে শংকর নস্করের পাল্টা অভিযোগ, অভিজিৎ ও ইন্দ্রজিৎ আমার বাড়ির সামনে রাখা গাছের গুড়ি নিয়ে চলে যাচ্ছিল তার প্রতিবাদ করায় আমাকে বাঁশ,রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়।দুই পক্ষের মোট তিনজন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

No comments:

Post a Comment

Post Top Ad