রহস্য: কাঁঠাল গাছে যুবকের ঝুলন্ত দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 February 2018

রহস্য: কাঁঠাল গাছে যুবকের ঝুলন্ত দেহ


নিজস্ব প্রতিনিধি, অশোকনগর:  অশোকনগর থানার এলাকার রাস্তার পাশের একটি কাঁঠাল গাছের মগডাল থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, দমকল ও অশোকনগর থানা দেহ উদ্ধার করে, মৃতের নাম শংকর কর্মকার বয়স ২৮, ভ্যান চালক, খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ। এলাকায় চাঞ্চল্য ।

সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় অশোকনগর থানার নতুন গ্রাম এলাকায়।  সকালে ঘুম থেকে উঠে স্থানীয় লোকজন দেখতে পায় রাস্তার পাশে একটি কাঠাল গাছের মগ ডালে এলাকার যুবক শঙ্কর কর্মকার ২৮ দেহ ঝুলছে। সাথে সাথে অশোকনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে এবং দমকল বিভাগের কর্মীরা  এসে দেহটি নামায়।  স্থানীয় লোকজন জানায় মৃত শঙ্কর পাশেই একটি বাড়িতে ঘর ভারা নিয়ে থাকতো এবং ভ্যান চালাত এবং তার মা ও ভাই মালদাতে থাকে।  রাতে নেশা করতো বলে জানিয়েছে স্থানীয় লোকজন। মহিলা ঘটিত  কোন ব্যাপার থাকতে পারে এমনটাও বলছে স্থানীয় লোকজন। 
দেহটি ময়নাতদন্ত করার জন্য বারাসত পাঠানো হয়েছে। খুন না আত্মহত্যা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় সকাল থেকেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad