ভারতীয় ডাকটিকিটে স্বামী প্রণবানন্দ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 February 2018

ভারতীয় ডাকটিকিটে স্বামী প্রণবানন্দ




ভারতীয় ডাকটিকিটে স্বামী প্রণবানন্দ

স্বামী প্রণবানন্দ (২৯ শে জানুয়ারি, ১৮৯৬ -- ৮ জানুয়ারি,১৯৪১) একজন হিন্দু যোগী ও মহাত্মা, সনাতনী হিন্দু ধর্মের প্রচারক। তিনি ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা (১৯১৭)। এই সন্ন্যাসী সঙ্ঘটি আর্ত-পীড়িত মানুষের জন্য এবং তীর্থ সংস্কারের কাজে ব্যাপৃত; ধর্ম ও কর্মচক্রের পুনর্প্রবর্তক।
২০০২ সালের ৩রা নভেম্বর ৫০০ পয়সা দামের একটি ডাকটিকিট প্রকাশ করে ভারতীয় ডাকবিভাগ। তাতে ডানদিকে স্বামী প্রণবানন্দের আবক্ষ রঙ্গিন ছবি দেখতে পাওয়া যায়। বাঁদিকে হিন্দি ও ইংরাজিতে লেখা ভারত সেবাশ্রম সঙ্ঘ ও তার উপর-নীচে সেবামূলক কাজের দু’টি চিত্র আঁকা। তলায় ডানদিকে হিন্দিতে ও  ইংরাজিতে লেখা Swami Pranavananda। 
তিনি মানব জীবনের মহালক্ষ্য রূপে আত্মতত্ত্বোপলব্ধির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। বলেছেন, আত্মবিস্মৃত হলে চলবে না; আত্মবিবেক যদি চলে যায় তবে তা মহামৃত্যুর সমতুল্য। বীরত্ব, পুরুষত্ব, মনুষ্যত্ব এবং মুমুক্ষত্বই হচ্ছে মহাপুণ্য এবং সারাজীবন তারই অধ্যবসায় করে যেতে হবে। দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা এবং স্বার্থপরতা কাটিয়ে ভারতবাসীকে এগিয়ে যেতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad