শান্তিনিকেতনে বসন্ত উৎসবে মাতল লক্ষ মানুষ! দেখুন সেই ভিডিও - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 March 2018

শান্তিনিকেতনে বসন্ত উৎসবে মাতল লক্ষ মানুষ! দেখুন সেই ভিডিও


স্নেহা চক্রবর্তী,শান্তিনিকেতন: শান্তিনিকেতনে বসন্ত উত্সব উপলক্ষে লাখ মানুষের ভিড় আশ্রম মাঠে। ভোরে বৈতালিক দিয়ে শুরু.সকাল সাতটায় খোল  দ্বার খোল গানের মধ্য দিয়ে শান্তিনিকেতনের ছাত্র ছাত্রীদের নিয়ে হয়  শোভা যাত্রা। এর পর মূল মঞ্চে ছাত্র ছাত্রীদের  দিয়ে  হয় নৃত্য। রাঙ্গিয়ে দিয়ে যাও এই গানের সঙ্গে শুরু হয় শান্তিনিকেতনে আবির খেলা। যদিও বহিরাগতরা প্রথম থেকে আবির নিয়ে খেলা শুরু দেয়। যদিও উদ্যোক্তাদের পক্ষ থেকে মাইকে ঘোষনা করা হয় আবির না খেলার জন্য। কিণ্তু  সেই নির্দেশকে অবমাননা করেই চলে আবির। অনুষ্ঠানের  পরে নিজেদের মধ্যে শুরু হয় আবির খেলা আর গান বাজনা। শান্তিনিকেতন  চত্বর ছিলো আবিরে আবিরে রাঙ্গা। শান্তিনিকেতনের পাশাপাশি খোয়াই শোনাঝুড়িতেও মানুষের ঢল নামে। সব মিলে জমজমাট শান্তিনিকেতনের বসন্ত উৎসব। শান্তিনিকেতনের পাশাপাশি সিউরি ইরিগেশন মাঠে, রামপুরহাটের মুক্ত মঞ্চে বসন্ত উৎসব উপলক্ষে শোভা যাত্রা বের হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শান্তিনিকেতনের আদলে হয় এই ধরনের অনুষ্ঠান। সর্বত্র ছিলো প্রশাসনের তরফ থেকে করা নজরে।


No comments:

Post a Comment

Post Top Ad