মদ,গাঁজার প্রতিবাদে আক্রান্ত প্রতিবাদী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 March 2018

মদ,গাঁজার প্রতিবাদে আক্রান্ত প্রতিবাদী

মৃন্ময় নস্কর, বারুইপুর: আক্রান্ত প্রতিবাদী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর এলাকায়। জানা গিয়েছে, বারুইপুরে দুমাস আগে  স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে নতুন ঘর করে থাকতে শুরু করেন বছর পয়ত্রিশের এক ব্যাক্তি । বারুইপুরে একটি  দোকানে কাজ করেন তিনি ।

তবে কিছু দিন যাবৎ লক্ষ করেন বাড়ির পাসের বাঁশ বাগানে কিছু বেপারার ছেলে এসে মদ গাঁজার আসর বসাচ্ছে।গভীর রাত অবধি চলে মদ গাঁজার আসর ভয়ে কিছু বলতে পারেনি পরিবারটি। কিন্ত গত সোমবার রাত বারোটার সময় ওই ব্যাক্তি না থাকার সুযোগে বোটন বিস্বাস নেশা করে জল খাওয়ার নাম করে ঘরে ঢুকে স্ত্রীর হাত ধরে টানে ও শারি ধরে টানে। পরের দিন অর্থাৎ মঙ্গল বার সকালে পারার সবাইকে ঘটনাটা জানায়। ঐ দিন রাতে যখন আবার ঐ যুবকের দল এসে নেশা করে চেল্লামেল্লি করতে থাকে তখনি পারার লোকজনকে সঙ্গে নিয়ে ওই ব্যাক্তি বাঁশ বাগানে গিয়ে নেশাগ্রস্ত যুবকদেরকে সেখানে নোংরামি করতে বারন করেন । তখনকার মোত নেশাগ্রস্ত যুবকের দল সেখান থেকে  চলে যায়।
 প্রতিশোধ নিতে বুধবার বিকেলে যখন ওই ব্যাক্তি কাজ থেকে বারি ফিরছিলেন সেয় সময় বোটন বিস্বাস তার দল বল নিয়ে ঝাঁপিয়ে পরে। বারুইপুর পদ্মপুকুর বাস স্টান্ডের সামনে রাস্তায় ফেলে এলোপাতারি চর কিল ঘুষি মারতে থাকে দশ পনের জনের ঐ দুস্কৃতি দলটি।এমনকি বোটন বিস্বাস লোহার রড দিয়ে প্রশান্ত বাবুকে মারতে যায় সেই সময় বারুইপুর থানার টহলদারি ভ্যান এসে পরায় দুস্কৃতিরা পালাবার চেস্টা করে । কিন্তু একজনকে ওই ব্যাক্তি দৌরে গিয়ে ধরে ফেলেন। বারুইপুর থানার পুলিশ ঐ দুস্কৃতিকে ধরে নিয়ে যায় । গুরুতর আহত প্রতিবাদী বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করাবার পর বারুইপুর থানায় লিখিত অভিযোগ করেন। বারুইপুর থানার পুলিশ অভিযোগ পাবার পর বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশী শুরু করেছে । অন্যদিকে প্রতিবাদীর স্ত্রী জানিয়েছেন যে তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন। স্বামি কাজ থেকে রাত করে ফেরেন বাকি অভিযুক্তরা না ধরা পরলে যদি তারা আবার হামলা করেন ।কারন বাড়িতে তিনি ও তার দুই ছেলে মেয়ে থাকে তাই তারা খুব ভয়ে ও আতঙ্কে আছে।এখন দেখার বারুইপুর থানার পুলিশ কত তারাতারি প্রতিবাদিকে মারধোরে অভিযুক্তদের ধরে পরিবারটির মন থেকে ভয় ও আতঙ্ক দূর করতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad