বাড়িতে আগুন! মৃত ১,আশঙ্কাজনক ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 April 2018

বাড়িতে আগুন! মৃত ১,আশঙ্কাজনক ২



ভোর রাতে হঠাৎ বাড়িতে আগুন লাগার ফলে মৃত এক আশঙ্কাজনক দুই। ঘটনাটি ঘটেছে বাগদা থানার আশারু গ্রাম পঞ্চায়েতের আমডোব এলাকার।  স্থানীয় সুত্রে জানা গেছে টিনের বাড়ি এবং বাড়িতে দোকান থাকায় দোকানে পেট্রল ডিজেল বিক্রি করা হতো।  কিভাবে আগুন লাগলো তা নিয়ে সন্দেহ দানা বাধা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও বাগদা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে ভোর পাঁচটা নাগাদ হঠাৎ আগুন দেখতে পায় এলাকার লোকজন সাথে সাথে দমকল-বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল ও গ্রামবাসীদের চেষ্টায় উদ্ধার করা হয় তারক সরকার তার স্ত্রী  স্নেহা সরকারকে আশঙ্কাজনক অবস্থায় এবং নাতনি মেঘা সরকার (১৯) কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।  দুজন বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল ।  দমকলের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার বাস্ট করে এই দুর্ঘটনা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad