চাঁদনী, মহিষাদল: মেশিনভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক হকারের । শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার সিনেমামোড় এলাকায়। আহত ব্যক্তির নাম। সোমনাথ মিশ্র( ২৮)। বাড়ি মহিষাদল থানার এক্তারপুর।
জানা গেছে, সোমনাথ পেশায় একজন হকার। প্রতিদিনের মত শনিবারও বাড়ি থেকে চককেট, একাধিক খাওয়ারের জিনিস নিয়ে বেরিয়েছিলেন। মহিষাদলের সিনেমামোড়ে রাস্তা পারাপার করার সময় দ্রুতগতির একটি মেশিনভ্যান ধাক্কা মারলে গুরুতর আহত হয়। স্থানিয় ব্যবসায়ীরা উদ্ধার করে প্রথমে মহিষাদল গ্রামীণ হাসপাতালে পরে তমলুক জেলা হাসপাতালে রেফার করে রাস্তায় মৃত্যু হয় । ঘাতক গাড়ির চালক সহ মেশিনভ্যানটি আটক করেছে পুলিশ। ঘটনায় মহিষাদল - গেঁওখালী রাজ্য সড়ক কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

No comments:
Post a Comment