বাসের চাকায় পিষ্ট ব্যক্তি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 April 2018

বাসের চাকায় পিষ্ট ব্যক্তি



চাঁদনী, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার কাঁথি দিঘা বাইপাসে দিঘাগামী সরকারি বাস থেকে নামতে গিয়ে ওই বাসেরই চাকায় পিষে মৃত্যু হল মাঝবয়সী এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১২.৩০টা নাগাদ ।পুলিশ মৃতের নাম ঠিকানা এখনো উদ্ধার করতে পারেনি। ঘটনার পর দ্রুতই পালিয়ে যায় বাসটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি এদিন বাস থেকে নেমেছিলেন।কিন্তু পিছনে একটি বাস চলে আসায় এই বাসটির চালক বাস ছেড়ে দেন।আর ওই যাত্রী নামতে গিয়ে বাসের ঝাঁকুনিতে নীচে পড়ে যানএবংবাসের পিছনের চাকা তার ওপর দিয়ে চলে যায়।এই  ঘটনায় এলাকায় চাঞ্চল্য  ছড়িয়ে পড়ে।

No comments:

Post a Comment

Post Top Ad