সিরিয়ায় হামলা আমেরিকার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 April 2018

সিরিয়ায় হামলা আমেরিকার





   

ওয়াশিংটন, ১৪ এপ্রিল : সম্প্রতি দামাস্কাসের দৌমায় রাসায়নিক অস্ত্র প্রয়োগে কমপক্ষে ৫০ জনের মৃত্যুর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিরিয়ায় হামলা চালাতে শুরু করল অ্যামেরিকার বায়ুসেনা। আজ সকালে দামাস্কাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কালো ধোঁয়াও দেখা যায়। গতকাল ট্রাম্প জানান, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে যৌথভাবে সিরিয়ায় হামলা চালানো হবে। শনিবার হোয়াইট হাউজ়ে এক সাংবাদিক বৈঠকে যৌথ হামলা চালানোর জন্য ফ্রান্স ও ব্রিটেনকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।



ট্রাম্প বলেছেন, “ফ্রান্স এবং ব্রিটেনের সশস্ত্র বাহিনীর সঙ্গে একত্র হয়ে সিরিয়ার উপর হামলা চালানো হয়েছে ।  ডোনাল্ট ট্রাম্প আরও বলেছেন, রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে রাসায়নিক অস্ত্র প্রয়োগে বাধা দিতে ব্যর্থ হয়েছে। যে কারণেই  সিরিয়ায় এই হামলা চালানো হয়েছে।”


গত শনিবার সিরিয়ার রাজধানী দামাস্কাস সংলগ্ন পূর্ব গৌতা অঞ্চলে দৌমা শহরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর অভিযোগ করে বিদ্রোহীগোষ্ঠী জইশ আল ইসলাম। হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে ওই এলাকার চিকিৎসা ও ত্রাণের সঙ্গে জড়িত সংগঠনগুলি। এই হামলার অভিযোগ ওঠে  প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে।

সিরিয়ার এই হামলা প্রসঙ্গে অ্যামেরিকার এক আধিকারিক জানিয়েছেন, সিরিয়ায় যে সমস্ত জায়গায় রায়াসনিক অস্ত্র মজুত রয়েছে সেখানে হামলা চালানো হচ্ছে।

সাংবাদিক বৈঠকে বাসার আল আসাদের পাশে দাঁড়ানোর জন্য রাশিয়া ও ইরানকে ফের সতর্ক করেন ট্রাম্প। রাশিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “রাশিয়াকে সিদ্ধান্ত নিতে হবে তারা এই অন্ধকার পথে চলতে থাকবে, নাকি শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে অন্য দেশগুলির সঙ্গে যোগ দেবে।”

এর আগেও রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ ওঠায় সিরিয়ায় হামলা চালিয়েছিল অ্যামেরিকা। তবে এবারে ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে অ্যামেরিকার যৌথ হামলা কার্যত মধ্যপ্রাচ্যে রাশিয়ার আধিপত্যকে চ্যালেঞ্জ করা হয়েছে। কারণ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সিরিয়ায় হামলা হলে পালটা হামলা চালানো হবে বলে আগেই অ্যামেরিকাকে হঁশিয়ারি দিয়েছিল রাশিয়া।  রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজ়ান্দার জাসিপকিন বলেন, সিরিয়ার উপর আমেরিকা হামলা চালালে রাশিয়া ছেড়ে দেবে না।

No comments:

Post a Comment

Post Top Ad