দলীয় কর্মীদের হাতে আক্রান্ত উপপ্রধান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 April 2018

দলীয় কর্মীদের হাতে আক্রান্ত উপপ্রধান



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত স্থানীয় উপপ্রধান। উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে হেনস্থা করা হয় বলে দাবী স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।  ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার সোনারপুর থানার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান নিতাই সর্দারকে রবিবার রাতে মারধর করা হয় বলে অভিযোগI এই ঘটনায় স্থানীয় তৃনমূল জেলা পরিষদের সদস্য দিলীপ ঢালীর অনুগামীদের দিকে অভিযোগ উঠেছেI

জানা গেছে, রবিবার রাতে স্থানীয় বুথ কমিটির সভা সেরে ফেরার পথে তার উপর হামলা হয় বলে অভিযোগ। তাকে মারধোর করে পুকুরে ফেলে দেওয়া হয়। রবিবার রাতেই এ বিষয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত উপপ্রধান নিতাই সর্দারI যদিও অভিযোগ অস্বীকার করে দিলীপ ঢালী জানিয়েছেন নিতাই বাবু বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত তাই এলাকার মানুষ চড়াও হয়ে ওনাকে হেনস্থা করেছেনI এর পিছনে তার কোন হাত নেই।

No comments:

Post a Comment

Post Top Ad