চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার গত বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা করতে এসে হোটেলে খাওয়ার সময় বিজেপির কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিল তৃণমূলের ৪ জন কর্মী । নন্দীগ্রাম- ২ ব্লক অফিস এর সামনে বিজেপির হাতে তৃণমূলের কর্মীরা আক্রান্তের ঘটনায় রবিবার নন্দীগ্রাম - ২ ব্লকের রেয়াপাড়া ভীম্বের বাজারে দলিয় পার্টি অফিস থেকে প্রতিবাদ মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যে পরিবহণ মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী সহ এলাকা ৮ হাজার কর্মী সমর্থক।
এদিন নন্দীগ্রাম -২ এর ২ কিমি মিছিলে সামিল ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নন্দীগ্রামে এতদিন সিপিএম অশান্তি তৈরি করেছিল। সেই সিপিএম আবার রং বদল করে বিজেপিতে এসে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এটা আমরা কোনভাবে মেনে নেবো না। তারই প্রতিবাদে আমাদের প্রতিবাদ মিছিল। হার্মাদ সিপিএম ও বিজেপি হুশিয়ারি দিয়ে বলছি নন্দীগ্রামে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে তার প্রতিবাদে এলাকার মানুষ প্রস্তুত।।

No comments:
Post a Comment