গৃহবধূর রহস্যজনক মৃত্যু!রক্তাক্ত স্বামী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 April 2018

গৃহবধূর রহস্যজনক মৃত্যু!রক্তাক্ত স্বামী



চাঁদনী,পূর্ব মেদিনীপুরঃ  বাড়ির মধ্যে থেকে রহস্যজনক ভাবে এক গৃহবধূর দেহ  ভাবে  উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।জানা যায়,  মৃত গৃহবধূর পাশ থেকেই উদ্ধার করা হয় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা স্বামীকে।ঘটনাটি ঘটেছে,শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার কেন্দেমারি গ্রামে।


পুলিশের প্রাথমিক অনুমান, দাম্পত্য কলহের জেরে এই ঘটনা, অন্যকোনো কারন আছে কিনা সেটা খতিয়ে দেখছে  পুলিশ।আরও অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই এই ঘটনা ঘটতে পারে।মৃতা গৃহবধূ হল দীপালী ওঝা, স্বামী উত্তম ওঝা।স্বামী ফিসারিতে কাজ করত। তাদের একটি আড়াই বছরের শিশুকন্যা আছে।আহত স্বামীকে পুলিশ নন্দীগ্রাম সুপার স্পেসলিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad