কমনওয়েলথ গেমসকে সামনে রেখে
প্রমোদ ভ্রমণের আয়োজন চূড়ান্ত। সেইসঙ্গে সৃষ্টি হয়েছে আদম পাচারের আশঙ্কা। ৪
এপ্রিল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে শুরু হচ্ছে ২১তম কমনওয়েলথ গেমস। চলবে ১৫ এপ্রিল
পর্যন্ত। ছয়টি ডিসিপ্লিনে বাংলাদেশের ৪২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। এদের মধ্যে
২৭ জন ক্রীড়াবিদ ও ১৫ জন কর্মকর্তা রয়েছেন।
শুটিংয়ে সর্বাধিক ১৮ জন যাচ্ছেন
গোল্ডকোস্টে। এরা হলেন- শুটার আবদুল্লাহেল বাকী, শোভন চৌধুরী, রিসালাতুল ইসলাম, রাব্বি হাসান মুন্না, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, আরমিন আশা, আরদিনা ফেরদৌস, আমিরা হামিদ, সৈয়দা আতকিয়া হাসান, উম্মে জাকিয়া সুলতানা, সুরাইয়া আক্তার, শারমিন শিল্পা, কোচ ক্ল্যাবসসজন ক্রিসটেন সেন ও মারকো সফিক।
এছাড়া দলে কর্মকর্তা হিসেবে
রয়েছেন হোসনে আরা বেগম, গোলাম শফিউদ্দিন খান ও ইন্তেখাবুল হামিদ অপু। দ্বিতীয় সর্বাধিকসংখ্যক
প্রতিনিধি ভারোত্তোলনের। ভারোত্তোলক শিমুল কান্তি সিংহ, ফুলপতি চাকমা, মাবিয়া আক্তার, জহুরা খাতুন নিশা ও ফাহিমা
আক্তারের সঙ্গে কোচ রয়েছেন বিদ্যুৎ কুমার রায়।
সাঁতারু আরিফুল ইসলাম, মাহমুদুন্নবী নাহিদ ও নাজমা
খাতুনের কোচ হলেন রেজাউল হোসেন বাদশা। অ্যাথলেটিক্স, বক্সিং ও কুস্তি দলে রয়েছেন তিনজন করে। অ্যাথলেটিক্সে
মেসবাহ আহমেদ ও শিরিন আক্তার, কোচ খুরশীদা খাতুন এবং বক্সিং দলে রয়েছেন বক্সার আল আমিন, রবিন মিয়া ও কোচ কাজী আবদুল
মান্নান।
দুই কুস্তিগীর আলী আমজাদ ও শিরিন সুলতানার সঙ্গী তাবিউর রহমান পালোয়ান।
৪২ সদস্যের অফিসিয়াল প্রতিনিধি
দলের অন্যরা হলেন- সেফ দ্য মিশন নাজিম উদ্দিন চৌধুরী, জেনারেল টিম ম্যানেজার আশিকুর
রহমান মিকু,
টিম অ্যাটাচি
ফখরুদ্দিন হায়দার, টিম ডাক্তার শফিকুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
এদের বাইরে কমনওয়েলথ স্পোর্টস
মিনিস্টার মিটিংয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি অংশ নেবেন। উনার
সফরসঙ্গী হবেন সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল এমপি, দুই সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও
কবিরুল হক।
এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
সচিব মো. আসাদুল ইসলামের পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) মো.
শহিদুল্লাহ যাচ্ছেন গোল্ডকোস্টে। এছাড়া আরেকটি সভায় যোগ দেবেন বিওএ’র কর্মকর্তারা। প্রায় জনাবিশেক
ক্রীড়া সাংবাদিকও গেমস কভার করার জন্য গোল্ডকোস্টের অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছেন।


No comments:
Post a Comment