মৃন্ময় নস্কর, বারুইপুর:সোমবার দুপুর ১২ টায় পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার দাবিতে বাম পার্থি সহ তৃনমূল কংগ্রেস বিরোধীদের নির্বাচন কমিশনে মনোনয়ন দেওয়ার জন্য আহ্বান জানাল দক্ষিন ২৪ পরগনা বাম ফ্রন্ট ।নির্বাচন কমিশন ঘেরাও করা হবে বলে জানান দক্ষিন ২৪ পরগনা জেলা সিপিএমের সম্পাদক শমিক লাহিড়ী ।
রবিবার দুপুরে বারুইপুরের পদ্ম পুকুরে জেলা সিপিএমের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানান সিপিমের জেলা সম্পাদক । উপস্থিত ছিলেন রাজ্য বাম পরিষদীয় নেতা বিধায়ক সুজন চক্রবর্তী ,কান্তি গাঙ্গুলি । এদিন সাংবাদিক বৈঠক করে জেলা সম্পাদক শমিক লাহিড়ী জানান যে এই নির্বাচন ,প্রহসনে পরিনত হতে চলেছে ।
নির্বাচন কমিশন মুক ও বধির ,তারা কোনও অভিযোগের জবাব দিচ্ছেন না । জেলার ১০ টি ব্লক দুষ্কৃতিদের দখলে ,গন তন্ত্রকে হত্যা করা হচ্ছে , জেলার সব জায়গায় মনোনয়নে জমা বাধা দেওয়া হচ্ছে মারা হচ্ছে বাম কর্মীদের , পুলিশ দর্শক ,এর মধ্যে জেলায় বাম দল ৯৯২ জন পঞ্চায়েতে ,১৮৯ জন পঞ্চায়েত সমিতিতে , ১১ জন জেলা পরিষদে ২২১ জন নির্দলে ১৪ জন নির্দল পঞ্চায়েত সমিতিতে মনোনয়ন দিয়েছে । শমিক বাবুর আরও অভিযোগ , ডি এম অফিস ,এস ডিও অফিস কোন নজর দিচ্ছে না ,মনোনয়ন নিচ্ছে না । ডায়মন্ড হারবার আর রায় চকে হোটেলে ভাড়া করে দুষ্কৃতিদের রাখা হয়েছে । পুলিশ বাম পার্থিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে।মনোনয়ন বাতিলের দীর্ঘ সময়ের আমরা বিরোধিতা করছি ।নর খাদক দের উৎসব চলছে ,গন তন্ত্রের নয় ।
সুজন চক্রবর্তী বলেন, এখন নির্বাচন কমিশন দখল হয়ে যাচ্ছে ,বিডিও ,এস ডিও অফিস দখল হয়ে যাচ্ছে । আমরা সকাল ১০ টায় সোমবার এস ডিও অফিসে মনোনয়ন দেওয়ার চেষ্টা করবো ,এদিকে কেন বাম প্রার্থী মনোনয়ন দিচ্ছে তা নিয়ে গুলি করা হচ্ছে ।

No comments:
Post a Comment