নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: পঞ্চায়েত ভোট ঘোষনার পর থেকেই রাজ্য জুড়ে হয়ে গেছে শাসক বিরোধী তরজা। নমিনেশন পর্ব মিটতে না মিটতে বনগাঁ থানার অন্তরগতো সুটিয়া গ্রামের ট্যাংরা কলোনী গ্রাম পঞ্চায়েতের ২৮৪ নম্বর বুথে শাসক দলের প্রার্থী তিথি বিশ্বাসের সমর্থনে মমতা ব্যানার্জীর ছবি সহ ফেস্টুন ছেড়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে।
বুধবার সকালে গ্রামের লোকজন দেখতে পায় ফেস্টুনটি ছেড়া অবস্থায় ঝুলছে সাথে সাথে প্রার্থী তিথি বিশ্বাসকে খবর দেওয়া হলে । বনগাঁ থানার পুলিশকে খবর দেওয়া হয়। এবং প্রার্থী নিজে জানান ভোটে হারবার ভয়ে সিপিএম এই সব করছে। এর আগেও ভোটে এই ধরনের কাজ করেছে সিপিএম।
সিপিএমের পক্ষ থেকে ঘটনার কথা অস্বীকার করে জানানো হয়েছে। এই পঞ্চায়েতের এই বুথ সিপিএমের দখলে দির্ঘদিন ধরে রয়েছে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে নিজেরাই এই সমস্ত কাজ করছে। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ।

No comments:
Post a Comment