গোল্ড কোস্ট (অস্ট্রেলিয়া), ১১ এপ্রিল : শুটিংয়ে ফের সোনা ভারতের। মহিলাদের ডাবল ট্র্যাপে সোনা জিতলেন শ্রেয়সী সিং। অস্ট্রেলিয়ার এমা কক্স-কে হারান শ্রেয়সী। এই নিয়ে শুটিংয়ে তিন নম্বর সোনা জিতল ভারত । এছাড়া শুটিং থেকে এসেছে দুটি রুপো এবং একটি ব্রোঞ্জ়্। এখন ভারতের পদকের সংখ্যা দাঁড়াল ২৩।আজই ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ় জিতেছেন ওম মিথারওয়াল। শুটিংয়ে আরও পদক এসেছে ভারতীয় শুটারদের হাত ধরে। ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতেছেন মেহুলি ঘোষ। ২৫ মিটার পিস্তলে সোনা জিতেছেন হিনা সাধু। শুটিংয়ে আরও পদকের আশা রয়েছে আজ। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে পুরুষদের ডাবলসে অংশ নিতে চলেছেন জিতু রাই ও অঙ্কুর মিত্তল।

No comments:
Post a Comment