বোমাবাজি!তৃণমূল গোষ্ঠী সংঘর্ষ,আহত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 April 2018

বোমাবাজি!তৃণমূল গোষ্ঠী সংঘর্ষ,আহত ১



স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বোমাবাজি। বোমার আঘাতে আহত এক তৃনমূল কংগ্রেস কর্মী । তাকে বোলপুর সিয়ান হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার পাইগুনি গ্রামে । ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ । স্থানীয় সূত্রে জানাগিয়েছে, নববর্ষর দিন পাইগুনি গ্রামের দলীয় কার্যালয়ে খেলা দেখছিলেন সঙ্গে মিস্টি খাওয়ার পর্ব চলছিলো । সেই সময় সেখ সূকূরের নেতৃত্বে বেশ কয়েকজন দলীয় কার্যালয়ের সামনে বোমাবাজি করে । এই ঘটনায় এক জন আহত হয় । কেন বোমাবাজি করে সেই বিষয়ে কিছুই জানেনা বলে তৃনমূল কংগ্রেস আর এক গোষ্ঠী কর্মীরা জানান । ইলামবাজার থানার পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি ।

প্রসঙ্গত ইলামবাজার এলাকায় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নির্বাচন কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিলো । সেই ঘটনার রেশ কিনা তাও খতিয়ে দেখছেন দলীয় কর্মীরা ।

No comments:

Post a Comment

Post Top Ad