চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার হলদিয়া মেছেদা রাজ্য সড়কে নন্দকুমারগামী বাসের সঙ্গে শ্রীকৃষ্ণপুরে বাস ও মারুতির মুখোমুখি সংঘর্ষ। আহত চার । আশঙ্কাজনক ২।
জানা গেছে, মারুতি গাড়িটি রোগী নিয়ে শ্রীকৃষ্ণপুরে পেট্রোল পাম্প থেকে তেল ভরে রাস্তায় উঠছিল। সেই সময় নন্দকুমার গামী একটি বাস সজোরে এসে মারুতিটিকে ধাক্কা মারে, বাসটি ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা মারুতির ভেতরে আহতদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে পাঠায় পরে নন্দকুমার থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে।


No comments:
Post a Comment