হাসনাবাদে উন্নয়নের কাছে হার বিরোধীদের । কোন ইস্যু ছাড়াই বাহানা করছে বিরোধীরা।সম্প্রীতির নজীর গড়ল উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের জেলা পরিষদের তৃণমূল প্রার্থী ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার । একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের জন্য মসজিদ ঈদগাহ , অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের জন্য শ্মশান , কালী মন্দির, বৈষ্ণব মন্দির তৈরী করে স্থানীয় বাসিন্দাদের কাছে হয়ে উঠেছেন শুধুমাত্র মাস্টার । দীর্ঘ জীবনে হাইস্কুলে শিক্ষকতা করে যেমন ছাত্রছাত্রীদের জীবনের আলো দেখিয়েছেন , তেমনভাবে ভোটে না দাড়িয়েও জনগণের সেবা করে চলেছেন ।
এই প্রথমবার তিনি হাসনাবাদের জেলা পরিষদের ৫৩ নং বুথের তৃণমূল প্রার্থী । উন্নয়নই হাতিয়ার , বিরোধীরা হার মেনেছে উন্নয়নের কাছে । তার সাথে কাঁধে কাঁধ মিলিয়েছেন জেলা পরিষদ প্রার্থী স্বপন দাস। তাই তার বিরুদ্ধে কেউ প্রার্থী হতে চাইছেনা । উন্নয়নের আলোয় আলোকিত হয়েছে পুরো হাসনাবাদ । তারই কিছু ঝলকের মধ্যে বিদ্যাধরী নদীর পাশে সুন্দরবনের কিছু চিত্র, বিদ্যাধরী নদীর তীরে ফেরীঘাট , রাস্তার আধুনিকীকরণ , স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা , বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ,রাস্তার দুধারে আলোর ব্যবস্থা , শিশু উদ্যান ইত্যাদি হল উল্লেখযোগ্য । সবমিলিয়ে তিনি আজ শিক্ষক থেকে জনদরদী নেতা হয়ে উঠেছেন ।

No comments:
Post a Comment