রাহুল গান্ধি মিথ্যাবাদী প্রমাণিত! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 April 2018

রাহুল গান্ধি মিথ্যাবাদী প্রমাণিত!





   

 কর্নাটক বিধানসভা নির্বাচনের জন্য শুক্রবার দলীয় ইস্তাহার প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। ক্ষমতায় এলে রাজ্যে তথ্য ও প্রযুক্তি খাতে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দর কথা জানানো হয়েছে ইস্তাহারে। তা নিয়ে রাহুলকে কটাক্ষ করল বিজেপি। তাদের কথায়, “হয় রাহুল গান্ধি ম্যাথমেটিক্যালি চ্যালেঞ্জ অথবা মিথ্যে কথা বলছেন। কারণ, ওই খাতে তিনি যে টাকা বরাদ্দর কথা বলছেন তা রাজ্যের বাজেটের প্রায় দশ গুণ।”

বিজেপি-র আই টি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্য টুইটে রাহুলকে কটাক্ষ করে বলেন, “প্রিয় রাহুল, কংগ্রেসের ইস্তাহার নিয়ে আপনি যে টুইট করেছেন সেটি পড়ে দেখুন। হয় আপনি ম্যাথমেটিক্যালি চ্যালেঞ্জ, তা না হলে বরাবরের মতো মিথ্যে কথা বলছেন। আই টি খাতে বরাদ্দর পরিমাণ ৩০০ বিলিয়ন ডলারের অর্থ কর্নাটক রাজ্য বাজেটের প্রায় ৯.৬ গুণ। ২০১৮-১৯ আর্থিক বছরে যার পরিমাণ ২,০৯,১৮১ কোটি অর্থাৎ প্রায় ৩১ বিলিয়ন ডলার।”

কর্নাটকে দলের ইস্তাহারের একটি গ্রাফিক ইমেজ শুক্রবার টুইট করেন রাহুল গান্ধি। তাতে কংগ্রেস ক্ষমতায় এলে তাঁরা কোন খাতে কত টাকা বরাদ্দ করবে তা উল্লেখ করেন। এবং  আাগমী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান হবে ।

No comments:

Post a Comment

Post Top Ad