আসানসোলঃ আসানসোলের লছিপুর অঞ্চলের নিষিদ্ধপল্লী থেকে শনিবার ভোররাতে কবিতা রায়, বয়স ৩০, নামের এক যুবতীর রহস্যজনকভাবে দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷স্থানীয় সূত্রে খবর, ভোর সাড়ে চারটে নাগাদ এক দোকানদার ওই মহিলাকে মেঝেতে লুটিয়ে পড়ে থাকতে দেখে তার স্বামী বিশ্বরূপ শেখকে খবর দিলে ,তারা প্রথমে এক স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায় ও সেখান থেকে নিয়ামাতপুর ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ ময়নাতদন্তের জন্যে দেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠায়৷
কবিতা রায়ের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে৷ঘটনা সূত্রে খবর, কবিতা ও তার সহযোগীরা কিছুদিন ধরে খদ্দেরদের ঘরে ঢুকিয়ে ব্ল্যাকমেল ও ছিনতাই করত৷শনিবার গভীর রাতে কোনো খদ্দেরকে ঘরে ঢোকালে সে কবিতাকে আক্রমন করে পালিয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে৷যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

No comments:
Post a Comment