গোল্ডকোস্ট (অস্ট্রেলিয়া), ১৫ এপ্রিল : পি ভি সিন্ধুকে হারিয়ে ব্যাডমিন্টন মহিলাদের সিঙ্গলসে স্বর্ণপদক জিতলেন সাইনা নেহওয়াল। সিন্ধুর ঝুলিতে এল রুপোর পদক। সবমিলিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ৬২।
দুই ভারতীয় তারকার ম্যাচ দেখতে ভিড় উপচে পড়েছিল। নিরাশ করেননি দু’জনেই। দুর্দান্ত খেলা উপহার দেন তাঁরা। প্রথম সেটে ২১-১৮ ব্যবধানে জয় লাভ করেন সাইনা। দ্বিতীয় সেটে একসময় ১৮-১৪ ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু। কিন্তু, শেষরাতে ওস্তাদের মার দিয়ে যান সাইনা। পিছিয়ে থেকেও তরতর করে এগোতে শুরু করেন। শেষপর্যন্ত ২৩-২১ ব্যবধানে সেট এবং ম্যাচ জেতেন।

No comments:
Post a Comment