ছেলের হাতে খুন মা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 April 2018

ছেলের হাতে খুন মা




আসানসোলঃ—ছোটো ভাইকে বেশি ভালোবাসার কারণে মাকে পুড়িয়ে  মারল বড় ছেলে।ঘটনাটি ঘটেছে আসানসোল পুরসভার অন্তর্গত ৮৭নং ওয়ার্ড তথা ডামরা উপর ভালুকসুঁদা এলাকায়৷

 স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে হঠাৎই পাড়ার লোক দেখে গোপাল টুডু(৩২)নামের যুবক তার মা মালা টুডু(৬০)কে টানতে টানতে নদীধারের দিকে নিয়ে যাচ্ছে৷হাতে তার ধারালো কুড়ুল ও কেরোসিন৷বাধা দিতে গেলে মানসিক ভারসাম্যহীন গোপাল প্রতিবেশীদের প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়ায় তারা পিছিয়ে আসে৷গোপাল তার মাকে নদী ধারে নিয়ে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেয়৷এমনকি মৃত্যু নিশ্চিত করতে তাকে ধারালো কুড়ুল দিয়ে কোপায়   ৷এইসময় প্রতিবেশীরা সমবেত ভাবে গোপালকে ধরতে গেলে গোপাল তার মায়ের অর্ধদগ্ধ শরীর দামোদর নদীতে ভাসিয়ে দেয়৷ নদী জলে দেহ ভাসানোর সময় গোপাল নিরস্ত্র থাকায় প্রতিবেশীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় এবং নদী থেকে মালা টুডুর দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে প্রেরণ করে৷তবে প্রতিবেশী ও স্থানীয় কাউন্সিলার সুকুল হেমব্রমের মতে গোপাল বরাবরই মানসিক ভারসাম্যহীন৷এ- কারণে গোপালের স্ত্রী তার দুই কন্যা নিয়ে বহুদিন পূর্বেই ঘর ছেড়ে চলে যায়৷এমন কি গোপালের ভাই বদ্রিনাথ টুডু(৩০) বিয়ে করে আরাডাঙা অঞ্চলে শ্বশুর বাড়িতে থাকতো৷গোপালকে পুলিশে ধরে ঘটনার কারণ জানতে চাইলে সে জানায়, মা মালা টুডূ ছোটোভাইকে বেশি ভালোবাসার কারণেই সে মা কে মেরেছে৷বর্তমানে সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে আসানসোল দঃ থানার পুলিশ৷

No comments:

Post a Comment

Post Top Ad